Sunday, May 24, 2026

নিয়মিত মদ্যপানের শাস্তি, ৩০০ পুলিশকে স্বেচ্ছাবসরে পাঠানোর সিদ্ধান্ত সরকারের

Date:

Share post:

নিয়মিত মদ্যপানের শাস্তিস্বরূপ প্রায় ৩০০ পুলিশ আধিকারিককে স্বেচ্ছাবসরে(self retirement) পাঠানোর সিদ্ধান্ত নিল অসম সরকার। রবিবার এ বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী(chief minister) হিমন্ত বিশ্বশর্মা(Hemant Bishwasharma)।

প্রশাসনিক ভাবে জানানো হয়েছে, ওই পুলিশকর্মীদের স্বেচ্ছাবাসনে পাঠানোর প্রস্তাব ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তাঁদের শূন্যস্থান পূরণ করার জন্য নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু হচ্ছে। এ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৩০০ পুলিশ আধিকারিক এবং জওয়ান নিয়মিত মদ্যপান করেন। আর অতিরিক্ত মদ্যপানের জন্য তাঁদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে সরকারের তরফে স্বেচ্ছাবসরের সুযোগ থাকে। বহুদিন ধরেই এই নিয়ম আছে। তবে আগে তা প্রয়োগ করা হয়নি। এবার হচ্ছে। গোটা প্রক্রিয়া পুলিশ বিভাগে শৃঙ্খলা ফেরানোর জন্যই বলে জানিয়েছে প্রশাসন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, “মানুষকে যাতে কাজের জন্য ডেপুটি কমিশনারের অফিসে পৌঁছতে জেলা হেডকোয়ার্টারে যেতে না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় ডেপুটি কমিশনারের অফিস তৈরি করা হচ্ছে। ডিসি’ই সেই এলাকার নিয়ম শৃঙ্খলার দিকে নজর রাখবেন। তাঁদেরকে আলাদা আলাদা ভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।”

Related articles

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...