Monday, April 6, 2026

এশিয়া কাপ নিয়ে মতবিরোধ চলছেই, বিকল্প ভাবনা বোর্ডের

Date:

Share post:

এশিয়া কাপ নিয়ে ফের শুরু হয়েছে সমস‍্যা। চলতি বছর পাকিস্তানের মাটিতে বসতে চলছে এশিয়া কাপের আসর। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল পাঠাবে না তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড চায় গোটা প্রতিযোগিতাই সরিয়ে দেওয়া হোক পাকিস্তান থেকে। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক।

সূত্রের খবর, এশিয়ান ক্রিকেট কনফেডারেশনকে (এসিসি) পিসিবি কর্তারা বিকল্প প্রস্তাব দিয়েছেন। জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চায় ভারতের ম্যাচগুলি হোক নিরপেক্ষ কোনও দেশে। আর প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি হোক পাকিস্তানের মাটিতে। আর সূত্রের খবর পাকিস্তানের এই প্রস্তাবে রাজি নন ভারতের ক্রিকেট কর্তারা। বিসিসিআই কর্তারা চান, গোটা প্রতিযোগিতাই সরিয়ে দেওয়া হোক পাকিস্তান থেকে। জানা যাচ্ছে, ভারতীয় বোর্ড কর্তারা চান প্রতিযোগিতা হোক সংযুক্ত আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায়। বিসিসিআই কর্তাদের এই প্রস্তাব আবার মানতে রাজি নন পাকিস্তানের কর্তারা। আর এখানে প্রশ্ন উঠছে এই মতবিরোধে আদৌ এশিয়া কাপ হবে কিনা।

আবার সূত্রের খবর, এশিয়া কাপ আয়োজিত না হলে বিসিসিআই ৫ দেশীয় একটি টুর্নামেন্ট আয়োজন করবে সেই সময়। যদিও কোন ৫ দেশ সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:সাফাই দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য ব্রিজভূষণের, অভিযোগ নিয়ে কী বললেন?

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...