Monday, April 6, 2026

আত্মবিশ্বাসে ভর করে ‘ক্যাফে পজিটিভ’ এখন পাটুলিতে

Date:

Share post:

মারণ ভাইরাস জীবনে থাবা বসালেও, থাবা বসাতে পারেনি আত্মবিশ্বাসে। আর সেই আত্মবিশ্বাসের ভর করেই জীবন এগিয়ে চলেছে সদর্থক দিকে। হাঁটি হাঁটি পা পা করে তাই ক্যাফে পজিটিভ এবার পাটুলিতে।এই ক্যাফেটেরিয়ার সব কর্মীই এইচআইভি পজিটিভ৷

রবিবার পাটুলিতে ১০১ নম্বর ওয়ার্ডে এই ‘ক্যাফে পজিটিভ’-এর উদ্বোধন করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ছিলেন কাউন্সিলর অয়ন চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত, স্বেচ্ছাসেবী সংস্থা ‘OFFER’-এর কর্ণধার কল্লোল ঘোষ প্রমুখ বিশিষ্টরা।

কুণাল ঘোষ বলেন, এইচআইভি পজিটিভ মানেই কিন্তু সমাজে অচ্ছুত নয়। ওরা সমাজে মূলস্রোতে থাকার মতো এবং সবদিক থেকে স্বাভাবিক। একটি হোম আছে। এইচআইভি আক্রান্ত শিশুরা থাকে। ১৮ বছরের পর তো আর হোমে রাখা যায় না। এই অবস্থায় এগিয়ে এসেছে ‘অফার’। এইচআইভি আক্রান্তদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। ওদের নিয়েই দারুণভাবে চলছে ‘ক্যাফে পজিটিভ’।

কাউন্সিলর তথা আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। ‘ক্যাফে পজিটিভ’ পাটুলিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এইচআইভি আক্রান্ত মানুষরা সুযোগ পেলে অনেকের থেকে ভালো কাজ করবে।
কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, ‘ক্যাফে পজিটিভ’ এর মত একটি ভালো উদ্যোগকে এখানে জায়গা দিতে পেরে আমরা কৃতজ্ঞ।

সংস্থার কর্ণধার কল্লোল ঘোষ বলেন, ‘ক্যাফে পজিটিভ’ শুধুমাত্র রাজ্যে বা দেশে নয়, বিশ্বের মধ্যে আর দুটি নেই। কেন ক্যাফে পজিটিভ? কারণ, ক্যাফের কর্মীদের প্রত্যেকেই নিজের শরীরে এইচআইভি মারণ ভাইরাস বহন করছেন জন্মসূত্রে। এই ক্যাফে সামলাচ্ছেন শুধুমাত্র এইচআইভি ভাইরাস আক্রান্তরা।
ক্যাফেতে যে চা, কফি, কেক, পেস্ট্রি তৈরি হয়।

সারা দেশে ৩০টা আউটলেট করতে চান তাঁরা। প্রতি দিন সকাল ১১টা থেকে রাত ৮টা খোলা থাকছে এই ক্যাফে। আসলে এই মানুষগুলো সত্যি হারতে শেখেননি। তাঁরা চান, অধিকার আর সম্মানের সঙ্গে বাঁচতে।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...