Monday, April 6, 2026

এটাই কি শেষ আইপিএল ধোনির? কী বললেন চেন্নাই কোচ?

Date:

Share post:

এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? চলতি আইপিএল-এ কি শেষবারের মতন নামছেন ক‍্যাপ্টেন কুল? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। আর এবার প্রশ্নের উত্তর দিলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।

পাঞ্জাব কিংসের কাছে হারের পর ফ্লেমিং বলেন,” ধোনি এই মরশুমের পরে অবসর নেবে এমন কোনও ইঙ্গিত আমাদের দেয়নি।”

এদিকে ধোনি ইডেনে নিজের অবসর নিয়ে এক ইঙ্গিত দিয়েছিলেন। ধোনিকে দেখতে ইডেন হলুদে হলুদ হয়ে গিয়েছিল। অধিকাংশ ছিল ধোনির সমর্থনে। তা দেখে ম্যাচের পর ধোনি বলেছিলেন, “আমাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। প্রচুর মানুষ হলুদ জার্সি পরে এসেছিলেন। হয়তো তাঁরাই আবার পরের দিন কেকেআরের জার্সি পরে খেলা দেখতে আসবেন। দর্শকরা হয়তো আমাকে বিদায় জানাতে এসেছিলেন। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।”

আরও পড়ুন:ইতিহাস গড়েন সাত্ত্বিক-চিরাগ জুটি, এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...