Wednesday, May 27, 2026

১৭৫তম বছরে বেথুন কলেজিয়েট স্কুল: বর্ণাঢ্য শোভাযাত্রায় গানে গানে মুখরিত রাজপথ

Date:

Share post:

জয়িতা মৌলিক: ২১ জন ছাত্রীকে নিয়ে পথ চলা শুরু করে দেশের প্রথম মেয়েদের বিদ্যালয় ক্যালকাটা ফিমেল স্কুল। সালটা ১৮৪৮। পরে এই স্কুলের নাম হয় বেথুন কলেজিয়েট স্কুল (Bethune Collegiate School)। নারীশিক্ষার নবজাগরণে পথিকৃত স্যার জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুন (Sir John Elliot Drink Water Bethune) এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সঙ্গে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যালয়, মদনমোহন তর্কালঙ্কার। শুরু হয় নবদিগন্ত। সেই স্কুল ১৭৫তম বছরে পদার্পন করল। সেই উপলক্ষ্যে মঙ্গলবার, সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বর্তমান ছাত্রীদের সঙ্গে পদযাত্রায় পা মেলান প্রাক্তন ছাত্রীরাও। ছিলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষিকারাও। ছিল বেথুন স্কুলের রেপ্লিকা-সহ বিভিন্ন ধরনের কাটআউট দিয়ে সাজানো ট্যাবলো। বেথুন বাড়ি থেকে শোভাযাত্রা শুরু হয়ে স্বামী বিবেকানন্দর বাড়ি হয়ে রাজপথ ধরে এগিয়ে চলে শোভাযাত্রা। খোলা গলয়া একের পরে বেথুন-সঙ্গীত-সহ বিভিন্ন গান গাইতে গাইতে এগিয়ে চলেন ছাত্রী ও প্রাক্তনীরা।

রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর- সবার বাড়িতে প্রণাম জানিয়ে মানিকতলার মোড় ঘুরে আবার পদযাত্রা ফিরে আসে বেথুন বাড়িতে। এই পদযাত্রায় পা মেলান ৬২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করা ভাবানী দি-র থেকে প্রিপ্রাইমারির ছাত্রীরা।

তবে, এখানেই শেষ নয়, ৭ তারিখ স্কুলে রয়েছে অনুষ্ঠান। মূল অনুষ্ঠান হবে ১০ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এছাড়াও পুনর্মিলন অনুষ্ঠান, বৃক্ষরোপন-সহ বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related articles

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...