Wednesday, June 24, 2026

নিয়োগ দুর্নীতিতে অয়ন-পুত্রের বান্ধবী ইমনের কোটি টাকার সম্পত্তি! দাবি ইডির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হুগলির প্রোমোটার অয়ন শীলের পুত্র অভিষেকের ঘনিষ্ঠ ইমনের কাছ থেকে ১ কোটি টাকার সম্পত্তির হদিস। ইমন গঙ্গোপাধ্যায়কে জেরা করার পর এমন তথ্য উঠে এসেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

আরও পড়ুন:কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃ*ত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার

দিন কয়েক আগেই ইমনকে তলব করেছিল ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বাবাকে নিয়ে হাজিরও হন ইমন। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। ওই সময়ই ইমনের সম্পত্তি সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তদন্তকারীদের দাবি,ওই টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন অয়ন। যদিও এই সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ইমন।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ১৯ মার্চ অয়নকে গ্রেফতার করা হয়। তার পর তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠ-এর ভূমিকাও নজরে আসে। ইমন এবং অভিষেক যৌথ মালিকানায় একটি পেট্রল পাম্প কিনেছিলেন বলে হলফনামায় জানিয়েছিল ইডি।খুলেছিলেন একটি পেট্রোল পাম্পও।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...