Saturday, April 4, 2026

ভোট পরবর্তী হিং.সা মামলায় বোলপুরে CBI, ২ তৃণমূল নেতাকে তলব

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা(Post Poll Violation) মামলায় তদন্তের জন্য ২ বছর পর অনুব্রতগড়ে পৌঁছল সিবিআই(CBI)। পাশাপাশি তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদের জন্য এই মামলায় ২ তৃণমূল(TMC) নেতাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০২১ সালের ২ মে ভোটের ফল প্রকাশের পর হিংসার ঘটনা ঘটেছিল বীরভূমে। সেই মামলায় দু বছর পর তদন্তের জন্য অনুব্রতগড়ে গেলেন সিবিআই আধিকারিকরা। বোলপুরের দুই তৃণমূল নেতা রঘুনাথ দে ও বোলপুর পুরসভার কাউন্সিলর তথা জেলা তৃণমূল সভাপতি অনুব্রত-‘ঘনিষ্ঠ’ ওমর শেখকে সমন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জানা গিয়েছে, সিবিআই আধিকারিকেরা বিশ্বভারতীর পূর্বপল্লি গেস্ট হাউসে এসে উঠেছেন। এই গেস্ট হাউসকেই তারা অস্থায়ী ক্যাম্প হিসাবে ব্যবহার করবেন।

উল্লেখ্য, এর আগে বোলপুরে ভোট পরবর্তী হিংসার তদন্তে গিয়েছিল সিবিআই। মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন উত্তর নারায়ণপুরের এক মহিলা। তাঁর প্রেক্ষিতেই হাই কোর্টে মানবাধিকার কমিশন ‘ভোট পরবর্তী হিংসা’-র রিপোর্ট জমা দেয়। এরপর সিবিআইয়ের নয় সদস্যের প্রতিনিধি দল নানুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পারুলডাঙার উত্তর নারায়ণপুরে গিয়েছিল তদন্তের জন্য। জিজ্ঞাসাবাদও করা হয় শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিতকে। সেই ঘটনার পর আর একবার ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে অনুব্রতগড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...