Thursday, June 25, 2026

মায়ের কাছে বড় হওয়া, পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

‘সিঙ্গল মাদার’ হিসাবে ছেলেকে মানুষ করেছেন তরুণী। তাই ছেলের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারীর পুত্র এখনও নাবালক। তিনি আদালতে জানান, তাঁর সন্তান জন্মের আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছেন। তিনি সন্তানের দায়িত্ব নিতে চাননি। সন্তানকে তরুণী একাই বড় করে তুলেছেন। তাতে তার বাবার কোনও কৃতিত্ব নেই আদৌ।
যেখানে বাবার কোনও চিহ্নই নেই, সেখানে শুধুমাত্র প্রমাণ হিসাবে বাবার নাম থাকার প্রয়োজন নেই । সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে বাবার কোনও ভূমিকাই পালন করা হয়নি । এই সমস্ত কারণ দেখিয়ে ,আদালতের দ্বারস্থ হয়ে ওই তরুণী নাবালক পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরানোর আর্জি জানান।সেই আর্জিতেই সিলমোহর দিয়ে পাসপোর্ট থেকে বাবার নাম সরানো নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহ।
দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহের পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে, বাবা সন্তানকে সম্পূর্ণ ত্যাগ করে গিয়েছেন। মামলাটি ‘বিরল’ এবং ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার পরেই পুত্রের পাসপোর্ট থেকে বাবার নাম সরিয়ে অভিভাবক হিসাবে শুধু মায়ের নাম রাখার নির্দেশ দেন তিনি।
বিচারপতি পাসপোর্ট কর্তৃপক্ষকে ওই নাবালকের পাসপোর্ট আবার নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, বিশেষ বিশেষ ক্ষেত্রে সন্তানের জন্মদাতা বাবার নাম নথিপত্র থেকে সরানো যেতে পারে।

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...