Wednesday, June 24, 2026

ভিন্টেজ গাড়িতে চেপে বাঙালি বরের সাজে বিয়ের আসরে তৃণমূল নেতা সৌম্য! পাত্রী কে জানেন?

Date:

Share post:

সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।পাত্র তৃণমূল নেতা সৌম্য বক্সী । দীর্ঘ দিনের প্রেমের অবসান ঘটিয়ে সোমবার বাইপাস সংলগ্ন একটি ব্যাঙ্কোয়েটে তাঁদের চারহাত এক হলো। কপালে চন্দন, পরনে লাল বেনারসী, সোনার গয়না—আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিলেন ‘সোহাগ জল’ সিরিয়ালের বেণী বৌদি।নতুন বরের সাজেও ছিল একেবারে বাঙালিয়ানার ছোঁয়া।মাথায় টোপর আর ধুতি-পাঞ্জাবি পরে বিয়ের মণ্ডপে ফ্রেমবন্দি হলেন সৌম্য।



আরও পড়ুন:সাদা গাউনে ‘মেট গালা’ মাতালেন আলিয়া, নজর কাড়লেন নিক-প্রিয়াঙ্কা!
অফ হোয়াইট পাঞ্জাবির উপর সোনালি জরির কাজ, সঙ্গে মোটা সোনালি জরির ধুতি। মাথায় টোপর, গলায় মালা–একদম বাঙালি বরবেশে ভিন্টেজ গাড়িতে চেপে সুদীপ্তাকে বিয়ে করতে আসেন মন্ত্রী স্মিতা বক্সী পুত্র ,সৌম্য।নজরকাড়া সাজে সেজেছিলেন অভিনেত্রীও। টুকটুকে লাল বেনারসীর সঙ্গে ফুল স্লিভস ব্লাউজ। গলায় সোনার নেকপিস, রানি হার, চোকার ,কানে ভারী দুল,টায়রা টিকলি, নথ, কোমরবন্ধ কী নেই।একেবারে মিষ্টি বাঙালি বউয়ের মত দেখাচ্ছিল সুদীপ্তাকে।


অনেক দিন ধরেই তাঁদের বিয়ের পরিকল্পনা। কিন্তু মাঝে করোনা পরিস্থিতির জন্য সবটাই স্থগিত হয়ে যায়। তার পর সবটা তড়িঘড়ি পরিকল্পনা করা হয়। অনেকটা সিনেমার সেটের মতোই সাজানো হয় মণ্ডপ। শুধু তা-ই নয়, মালাবদলের সময় চারিদিকে দেখা গেল আতশবাজির রোশনাই। বিয়ের মেনুতেও যে বাঙালি ছোঁয়া থাকবে, সেই আভাস ছিলই। হলও তেমনটাই।



মেনুতে ছিল বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা,কী নেই! ৭০০ জনের আমন্ত্রণ ছিল বিয়েতে। বিয়ের আসরে দেখা মিলল শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়-সহ টকিপাড়ার একাধিক তারকার।হাজির ছিলেন রাজনীতির জগতের মানুষরাও। তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ মদন মিত্রকে দেখা গেল বিয়ের আসরে। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...