Tuesday, June 23, 2026

সাদা গাউনে ‘মেট গালা’ মাতালেন আলিয়া, নজর কাড়লেন নিক-প্রিয়াঙ্কা!

Date:

Share post:

অভিষেকেই বাজিমাৎ, মুক্তোর দুল আর মানানসই আংটিতে মেট গালার (Met Gala 2023) লাইমলাইট কাড়লেন আলিয়া ভাট(Alia Bhatt)। প্রবীর গুরুং (Prabir Gurung) বলি টাউনের ‘গাঙ্গুবাই’ এর জন্য শ্বেত শুভ্র গাউন ডিজাইন করেছিলেন। সেই ড্রেস পরেই তাক লাগলেন আলিয়া। আলিয়ার বোন শাহীন ভাট ইভেন্ট থেকে আলিয়ার (Alia Bhatt) একাধিক ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এঞ্জেল’।

নিউ ইয়র্ক সিটির ‘মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট’-এর (Metropolitan Museum of Art in New York City) জন্য তহবিল সংগ্রহ করতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিনো দুনিয়ার (Entertainment Industry) কাছে এটি গ্ল্যামারাস এবং ফ্যাশনেবল (Glamourous and Fashionable) রাত হিসেবে বিশেষ পরিচিত। একঝাঁক বলি তারকার মুগ্ধ করা ঝলমলে উপস্থিতি এবারেও দেখা গেল। ‘কার্লের প্রতি শ্রদ্ধার্ঘ’ (in honour of Karl) জানিয়ে এই বছর ‘মেট গালা ২০২৩’-এর থিম হচ্ছে ‘কার্ল লাগার্ফেল্ড – এ লাইন অফ বিউটি’ (Karl Lagerfeld: A Line of Beauty)। অনুষ্ঠান মঞ্চে ঝকঝকে উপস্থিতি ছিল নিক – প্রিয়াঙ্কারও। কালো ভ্যালেন্টিনো পোশাকের সঙ্গে ১১.৬-ক্যারেটের হীরার নেকলেস বেছে নিয়েছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড। সাদা শার্ট, কালো প্যান্টের সঙ্গে মাননসই টাই ও জ্যাকেটে টক অফ দ্য টাউন হলেন নিক। নজর কাড়লেন যুগলে। ছবি আপলোড হতে তা মুহূর্তে ভাইরাল স্যোশাল মিডিয়ায়। ভারতীয় সময় অনুযায়ী আজ ২ মে অনুষ্ঠানের বৃহত্তর সংস্করণ উপস্থাপিত হবে বলে জানা যাচ্ছে।


 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...