Sunday, April 5, 2026

আজ ঐতিহাসিক ২ মে, চব্বিশে কেন্দ্রে পরিবর্তনের ডাক মমতার!

Date:

Share post:

আজ, ২ মে। তৃণমূলের ঐতিহাসিক জয়ের দিন। আজ থেকে ঠিক ঠিক দু’বছর আগে এই দিনেই “বহিরাগত” শক্তিকে পরাস্ত করে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে বাংলার বুকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। শূন্যে নেমে এসেছিল সিপিএম ও কংগ্রেসের অশুভ জোট। আর বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন চুরমার করেছিল বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ।

আজ, রাজনৈতিকভাবে এমন এক তাৎপর্যপূর্ণ দিনে খুব গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক ভিডিও বার্তায় আগামী বছর লোকসভা ভোট নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দেন মমতা।

চব্বিশের ভোট হবে পরিবর্তনের ভোট। এবং চব্বিশের আগে দেশজুড়ে সব বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী। মমতা সাফ কথা, একজোট হলেই বিজেপিকে হারানো সম্ভব। সবমিলিয়ে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্পষ্ট জোটবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রেও পরিবর্তনের ডাক বাংলার মুখ্যমন্ত্রীর।

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশে একটা পরিবর্তন আসা জরুরি। সামনের নির্বাচন হবে পরিবর্তনের ভোট। যেটা ২০২৪-এ হবে দিল্লিতে। ১০ বছর ধরে একটা সরকার শুধু ভাঁওতাবাজির উপর চলছে। সন্ত্রাস করেছে। নোটবন্দি করেছে। এখন আবার এআরসি-র অত্যাচার শুরু করেছে। আমি সব বিরোধীদের বলব, আসুন, একজোট হোন। আমি নিশ্চিত, বিজেপি তাহলে এবার হারবেই। কারণ পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা মানুষের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে। মানুষ-ই হচ্ছে প্রথম পছন্দ।”

আরও পড়ুন- পরিণীতির সঙ্গে গাঁটছড়া বাঁধার আগেই ইডির সমন পেলেন রাঘব

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...