Wednesday, March 25, 2026

নাথুলায় ফের বৃষ্টি, পর্যটক উদ্ধারে নামল সেনা!

Date:

Share post:

বৈশাখের মাঝামাঝি সময়ে ভরা বর্ষার মরসুম উত্তর সিকিমে (North Sikkim)। তুমুল বৃষ্টিপাতে (Heavy Rain)আটকে পড়েছেন বহু পর্যটক। পরিস্থিতি সামাল দিতে সেনা (Army)নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় ৪০ জন পর্যটককে উদ্ধার করে সেনা ছাউনিতে রাখার ব্যবস্থা করা হয়েছে।

 

সিকিমের নাথুলায় গত মাসেই ভয়াবহ তুষার ধসের জেরে আটকে পড়েন বহু পর্যটক। ছাঙ্গুতে বেড়াতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তিনজন বাঙালি পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছিল। ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশ, সিকিমের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় চালকরা মিলিত ভাবে উদ্ধারকাজ চালায়।সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের তুমুল বৃষ্টিপাতের খবর। লেফট্যানেন্ট জেনারেল রাজীব চৌধুরির পর্যবেক্ষণে চলছে উদ্ধারকাজ। বর্ডার রোড অর্গানাইজেশন এই কাজ করে চলেছে। বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা। প্রবল শীতে পর্যুদস্ত হচ্ছেন পাহাড়ি বাসিন্দারা। পর্যটকদের গ্যাংটক ফেরাতে উদ্যোগ নিয়েছেন জওয়ানরা। তাঁদেরকে প্রোজেক্ট ‘ স্বস্তিক’ -এর (Swastik) অন্তর্গত তিস্তা নদীর (River Teesta) উপর তৈরি নতুন রাস্তা দিয়ে পর্যটকদের গ্যাংটকে (Gangtok)পাঠানোর কাজ চলছে।


 

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...