Saturday, June 27, 2026

ভারতীয় শিবিরে চিন্তা বাড়াল রাহুলের চোট!

Date:

Share post:

আইপিএলের ফাইনাল ২৮ মে। মাঝে মাত্র কয়েকটা দিন।৭-১১ জুন লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।ইতিমধ্যেই দু-দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।কিন্তু ভারতীয় শিবিরে চিন্তা বাড়ল লোকেশ রাহুলের চোটে।
আরসিবি ইনিংসের দ্বিতীয় ওভারে থাই মাসলে চোট পান লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। দ্বিতীয় ওভারের শেষ বলে অনবদ্য ড্রাইভ আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে গুরুতর চোট পান লোকেশ রাহুলের। সঙ্গে সঙ্গে ডাগ আউটের দিকে ইঙ্গিত করেন তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাঁর জন্য স্ট্রেচারও আনা হয়। স্ট্রেচারে না উঠলেও কোনওরকমে সাপোর্ট স্টাফের কাঁধে হাত রেখে মাঠ ছাড়েন লোকেশ রাহুল।
রাহুলের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। লখনউয়ের ক্রুণাল পাণ্ড্য বলেন, খুবই খারাপ একটা ঘটনা। কোমরে লেগেছে রাহুলের। তবে সেটা কতটা বড় চোট জানি না। আমাদের চিকিৎসকরা দেখছেন।
গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ঋষভ পন্থ এখন ভারতীয় দলের বাইরে। এমন পরিস্থিতিতে রাহুলকে উইকেটরক্ষক হিসাবে দলে চাইবে ভারত। তিনি খেললে ব্যাট হাতেও দলের মিডল অর্ডারকে ভরসা দিতে পারবেন। ইতিমধ্যেই চোটের জন্য মাঠের বাইরে শ্রেয়স আয়ার এবং যশপ্রীত বুমরা।যা পরিস্থিতি তাতে যদি রাহুলও বড় চোট পান, তা হলে ভারতীয় দলের শক্তি আরও কমে যাবে।

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...