Friday, June 26, 2026

আজ ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও?

Date:

Share post:

পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু ঝড়বৃষ্টি নয়, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে।


আরও পড়ুন:লখনৌকে ১৮ রানে হারাল ব‍্যাঙ্গালোর, ম‍্যাচের পর বা*কবিতণ্ডায় জড়ালেন বিরাট-গৌতম

হাওয়া অফিসের পূর্বাভাস, বীরভূম,মুর্শিদাবাদ,নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর দেখা পাওয়া যেতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। একইসঙ্গে এই জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও আজ থেকেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে প্রায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানান হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বুধ এবং বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমেছে। গরম থাকলেও ‘অস্বস্তি’ তেমন নেই। আজকে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...