Saturday, April 4, 2026

‘ব্যালট বিভ্রাট’ নিয়ে গুজবে কান নয়: জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের

Date:

Share post:

নিজের ভোট নিজে দিন শুধু নয়, নিজের প্রার্থী নিজেই বাছুন- পঞ্চায়েতের আগে এই কর্মসূচি নিয়েই রাস্তায় রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘গ্রাম বাংলার মতামত‘ কর্মসূচিতে স্থানীয় মানুষকেই তৃণমূলের প্রাথী বাছাইয়ের দায়িত্ব দিয়েছেন অভিষেক। সেই মতো হচ্ছে গোপন ব্যালটে ভোট। কিন্তু জনগণের অতি উৎসাহের ফলে কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়। কিন্তু এই নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এই ধরনের যাবতীয় অভিযোগে কান না দেওয়ার কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


জনসংযোগ যাত্রায় সভা-অধিবেশন করার পাশাপাশি পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী খুঁজতে গোপন ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত স্তরে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয় হচ্ছে। কিন্তু ব্যালট পেপারের ভোট প্রসঙ্গে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর ছাড়ার আগে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটগ্রহণ প্রসঙ্গে যাতে কোনও রকম গুজব না ছড়ানো হয়, সে বিষয়ে নির্দেশ দেন তিনি।

অভিষেকের কথায়, কিছু মানুষ নিজেদের স্বার্থে গুজব ছড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, “ব্যালট পেপারে যাঁদের নাম রয়েছে তাঁদের অন্যান্য নামের চেয়ে এক ধাপ এগিয়ে রাখা হচ্ছে। এটা ঠিক নয়।“ জনগণ নির্বাচনের পাশাপাশি বুথ স্তরের সভাপতিদের প্রস্তাবিত নামও বিবেচনা করা হবে। অভিষেক স্পষ্ট করে দেন, “কয়েক জনের নাম দেওয়া আছে কিন্তু তার মানে এই না যে তাঁরা প্রার্থীর দৌড়ে এগিয়ে আছেন। আরও একটা খালি জায়গা আছে যেখানে আপনি আপনার পছন্দের নাম লিখে দিতে পারেন। বুথ সভাপতিরা, দলীয় নেতারা এবং মানুষ যাঁকে ঠিক করবেন তৃণমূল তাঁকেই প্রার্থী করবে।“

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...