Friday, April 3, 2026

পুতিন হ.ত্যার ছক! ক্রেমলিনে ড্রোন হা.মলা, ইউক্রেনে পাল্টা জবাবের হুঁ.শিয়ারি

Date:

Share post:

নয়া মোড় নিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এবার সরাসরি ভ্লাদিমির পুতিনকে(Vladimir Putin) লক্ষ্য করে চালানো হল ড্রোন হামলা(Drone Attack)। রুশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট(President)। তাঁর কোনও ক্ষতি হয়নি। তবে যুদ্ধের আবহে এই হামলার পিছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া(Russia)। অবশ্য সে দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেনের(Ukraine) প্রতিরক্ষা মন্ত্রক।

বুধবার রুশের সোশ্যাল মিডিয়াতে এই ড্রোন হামলার একাধিক ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। যেখানে দেখা যাচ্ছে ক্রেমলিনের উপর আছড়ে পড়ছে দু’টি ড্রোন। আগুনের ঝলকানি মিলিয়ে যাওয়ার পর কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। রাশিয়ার তরফে জানানো হয়েছে পুতিনকে হত্যা করতেই পরিকল্পিত ভাবে এই ড্রোন হামলা চালানো হয়েছিল। এবিষয়ে বুধবার ক্রেমলিনের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দু’টি মানববিহীন ড্রোন রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনকে লক্ষ্য করে সেখানে এসে ধাক্কা মারে। পরে ওই ড্রোন দু’টিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই হামলার পর রাশিয়ার রাজধানী মস্কোর উপর থেকে বিমান কিংবা ড্রোনকে উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন মস্কোর মেয়র।

 

পাশাপাশি এই হামলার ঘটনায় ইউক্রেনের হাত রয়েছে দাবি করে রাশিয়ার তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, “সঠিক সময়ে এই হামলার প্রত্যাঘাত করা হবে।” সবমিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে এই ড্রোন হামলা দুই দেশের মধ্যে থাকা যুদ্ধ পরিস্থিতিকে আর তীব্রতর করে এই ঘটনার পর রুশ-ইউক্রেন যুদ্ধের তীব্রতার মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...