Sunday, June 28, 2026

কংগ্রেস শুধু ‘গালির রাজনীতি’ করে: শেষ লগ্নের প্রচারে কর্নাটকে আক্রমণাত্মক মোদি

Date:

Share post:

আগামী ১০ মে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election)। দক্ষিনের এই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে জোর কদমে নেমে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। বুধবার শেষ লগ্নের প্রচারে নেমে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে কড়া ভাষায় কংগ্রেসকে(Congress) আক্রমণ শানালেন তিনি। জানালেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়।”

বুধবার কর্নাটকের উত্তর কন্নড় জেলায় নির্বাচনী সভায় উপস্থিত হয়ে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়। কিন্তু কর্নাটকের মানুষ এই গালির রাজনীতিকে খারিজ করে দিয়েছে। এবং রাজ্যবাসী আমাকে গালি দেওয়ার জন্য কংগ্রেসকে শিক্ষা দেবে। আমরা কর্নাটককে দেশের একনম্বর রাজ্য বানাবো। যার জন্য আপনাদের বিজেপিকে ভোট দিতে হবে।”

একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “দশকের পর দশক ধরে কুশাসন চালিয়ে কংগ্রেস মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। যার জেরে এখন মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কংগ্রেস আজও কর্নাটকের সব প্রকল্পে ৮০ শতাংশ কমিসন খেতে তৈরি হয়ে বসে রয়েছে। ৪ কোটি ২০ লক্ষ ভুয়ো গ্রাহককে কংগ্রেসকে রেশন দিয়েছে, ৪ কোটি ভুয়ো গ্রাহককে গ্যাসের সাবসিডি দিয়েছে, মহিলা কল্যানের নামে ১ কোটি ভুয়ো ব্যক্তিকে টাকা পাঠানো হয়েছে। ৩০ লক্ষ ভুয়ো পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে। রাজ্যের আদিবাসীদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস। সব সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা হয়েছে। কংগ্রেস দেশের প্রতিটি কোণায় সরকারি কাগজপত্রে প্রায় ১০ কোটি ভুয়ো নাম রেখেছিল। তারা যে টাকা পাবে তা কোথায় যাবে? এই টাকা কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিবাজ নেতাদের পকেটে যাচ্ছে।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...