Sunday, June 28, 2026

মত্ত অবস্থায় বন্ধুর হাতেই যুবক খু*ন! নেপথ্যে কোন প্রতিহিং*সা

Date:

Share post:

টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজ করেন দুই বন্ধু, নাম প্রসেনজিৎ এবং কৌশিক (Prasenjit & Kaushik) । মধ্যরাতে মদ্যপানের আসর জমে উঠেছিল। শুরুতে সেখানে আড্ডা জমলেও সময় যত এগোতে থাকে ততই ঝামেলা শুরু হয় দুই বন্ধুর মধ্যে। এরপরই চরম কাণ্ড। ঝগড়া ক্রমশ হাতাহাতির দিকে এগোতে থাকে সেই সময়ই মত্ত অবস্থায় প্রসেনজিতের শরীরে ছুরি মারেন কৌশিক। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে নিকটবর্তীএম আর বাঙ্গুর হাসপাতালে (M R Bangur Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে বাঁশদ্রোণীর দীনেশ নগর এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর ১১৩ নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোণী থানার দীনেশ নগর এলাকায় বসেছিল মদ্যপানের আসর। সেখানে এক মহিলাকে নিয়ে দুই বন্ধুর মধ্যে আচমকা তুমুল তর্ক বিতর্ক শুরু হয়। এরপরই একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েন বলে খবর।এই সময় পকেট থেকে ছুরি বের করে এক বন্ধু সোজা গেঁথে দেন অন্য এক বন্ধুর পেটে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন একজন। সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রসেনজিৎ দাস (Prasenjit Das)। রিজেন্ট পার্ক থানার দক্ষিণ আনন্দ পল্লীর বাসিন্দা। খুনের ঘটনার পর প্রসেনজিতের পরিবারের সদস্যরা বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরই অভিযুক্ত বন্ধু কৌশিক বাড়ুইকে গ্রেফতার হয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও যে মহিলাকে নিয়ে দুই বন্ধুর ঝামেলা বলে মনে করা হচ্ছে তাঁর পরিচয় মেলেনি।


 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...