Saturday, April 4, 2026

নিয়োগ দু.র্নীতির টাকা দিনমজুরদের অ্যাকাউন্টেও! ধৃত শান্তনুর বিরুদ্ধে ইডির হাতে বি.স্ফোরক তথ্য

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Bandopadhyay) বিরুদ্ধে এবার বিস্ফোরক তথ্য উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে। ইডি সূত্রে খবর, নিজের পরিবার ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা রেখেও জায়গা হচ্ছিল না। আর সেকারণেই খেটে খাওয়া দিনমজুরদের (Day Labor) অ্যাকাউন্টও ধার করতে হয়েছিল তাঁকে।

ইডির অভিযোগ, দিনমজুরদের দিয়ে জোর করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন শান্তনু। তাঁদের দিয়ে জোর করে চেকবুকে সই করিয়ে নিতেন। তারপর দিনমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্নীতির টাকা লুকিয়ে রাখতেন শান্তনু। উল্লেখ্য, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর যে তালিকা মিলেছিল তার বাইরে আরও ২৬ জনের তালিকা পেয়েছে ইডি। সেটি প্রাইমারি (Primary) ও আপার প্রাইমারির (Upper Primary) চাকরিপ্রার্থীদের তালিকা। এই ২৬ জনের চাকরি করিয়ে দেওয়ার নাম করে ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন শান্তনু। আর সেই টাকা দিনমজুরদের অ্যাকাউন্টে লুকিয়ে রেখেছিলেন।

পাশাপাশি ইডির তদন্তে আরও উঠে এসেছে, শান্তনু নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কালো টাকা সাদা করার জন্য অন্যদের কোম্পানিরও সাহায্য নিয়েছে। অন্য একজনের একটি কনস্ট্রাকশন কোম্পানিকে (Construction Company) রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেন্ডার পাইয়ে দিতেন শান্তনু এবং সেই কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ‘ফান্ড রুট’ হিসাবে ব্যবহার করতেন শান্তনু। আর সেকারণেই শান্তনুর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও ব্যাঙ্ক আধিকারিক কিংবা কর্মীর হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...