Tuesday, February 3, 2026

গ্রেফতার ৫৪৮, দোষী মাত্র ১২! সুপ্রিম নির্দেশে রাষ্ট্রদ্রোহ আইনে বদল আনছে কেন্দ্র

Date:

Share post:

ব্রিটিশ আমলে তৈরি রাষ্ট্রদ্রোহ আইনের(Sedition Law) অপব্যবহারের অভিযোগ তুলে বারবার মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার প্রকাশ্যে এলো এই আইনের ব্যাপক অপব্যবহারের পরিসংখ্যান। দেখা যাচ্ছে গত ৫ বছরে রাষ্ট্রদ্রোহ আইনে গ্রেফতার হয়েছেন ৫৪৮ জন অথচ তার মধ্যে দোষী প্রমানিত হয়েছে মাত্র ১২ জন। এই আইন নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দেশের সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ মতো রাষ্ট্রদ্রোহ আইনের (Sedition law) খোলনলচে বদলে আবার চালু করার কথা জানাল কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ব্রিটিশ জমানার এই রাষ্ট্রদ্রোহ আইনের ধারা এবং সাজার বিধানগুলি পুনর্বিবেচনা করা হচ্ছে।

সুপ্রিমকোর্টের তরফে রাষ্ট্রদ্রোহ আইন পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই, পাশাপাশি জানানো হয়েছিল এটি না হওয়া পর্যন্ত রাষ্ট্রদ্রোহের ধারায় কোনও মামলা নথিভুক্ত করা উচিত নয়। এরপর এই মামলায় কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি শীর্ষ আদালতকে বলেন, “ভারতীয় দণ্ডবিধির ১২৪ ধারা-সহ রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় থাকা বিভিন্ন ধারাগুলি পরীক্ষা করার কাজ শুরু করেছে কেন্দ্র। সেই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে আই আইনের বিধানগুলির প্রয়োজনীয় বদল করবে সরকার।” শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে পি পারদিওয়ালার বেঞ্চ এই মামলার শুনানি স্থগিত করেছেন।

উল্লেখ্য, ১৮৭০ সালে ব্রিটিশ শাসনকালে এই আইন কার্যকর হয়। সেই সময়ে এটি ব্রিটিশ সরকারের বিরোধীদের ব্যবহার করা হত। যারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করত, তাদের এই আইনে বিচার করা হত। যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, তবে তিনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। রাষ্ট্রদ্রোহ একটি জামিন অযোগ্য অপরাধ। অপরাধের ধরন অনুযায়ী তিন বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া জরিমানার বিধানও রাখা হয়েছে। তবে ব্রিটিশ জমানার মত বর্তমান বিজেপি জমানাতেও এই আইনের ব্যাপক অপব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মামলায় ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে ৫৪৮ জনকে গ্রেফতার করা হয় যার মধ্যে মাত্র ১২ জনকে দোষী সাব্যস্ত হয়েছিল।

spot_img

Related articles

সশরীরে বিধানসভায়! চত্বরে থেকেও অধিবেশন বয়কট করলেন বিরোধী দলনেতা

বিধানসভা চত্বরে সশরীরে উপস্থিত থেকেও অধিবেশন কক্ষে ঢুকলেন না বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের একাংশ। মঙ্গলবার সপ্তদশ বিধানসভার শেষ...

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...