Sunday, April 5, 2026

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের ধর্না তৃণমূলের

Date:

Share post:

আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে কেন্দ্র সরকারের কাছ থেকে পাওনা অর্থ থেকে বঞ্চিত হয়েছে বাংলা। কেন্দ্রীয় এই বঞ্চনার প্রতিবাদে ধর্না শুরু মহিলা তৃণমূলের । বুধবার মেয়ো রোডে ধর্নায় বসেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ তৃণমূলের নেত্রীরা। সেখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তাঁরা।

আরও পড়ুন:বিধানসভায় বলেছিল শুভেন্দু! রায়গঞ্জের বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর
বুধবার সকাল ১০ টায় মেয়ো রোডে ধরনায় শামিল হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ তৃণমূলের সাংসদ, বিধায়ক ও অন্য নেত্রীরা।কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই ধর্না চলবে আগামিকাল সন্ধে ৬ টা পর্যন্ত। সকলের হাতেই রয়েছে প্ল্যাকার্ড। কোনওটায় লেখা, “ইডি-সিবিআই দিয়ে জমিদারি চলছে।”, কোথাও লেখা,  “আবাস যোজনার টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।” সেখানে কেন্দ্রের বঞ্চনার কথাই তুলে ধরা হয়েছে।




এদিন ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে ১১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাকি। একধিকবার বকেয়া মেটানোর আরজি জানালেও কোনও কাজ হয়নি বলেই দাবি তাঁর।

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...