Monday, June 22, 2026

শ্রমিকদের পাশে দাঁড়াতে বাংলার দেখানো পথ অনুসরণ করুক কেন্দ্র, শ্রমমন্ত্রকের বৈঠকে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

অসংগঠিত ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) নথিভুক্ত শ্রমিকদের (Workers) সংখ্যা ব্যাপক হারে কমেছে। আর সেকারণে প্রভিডেন্ট ফান্ডের পাশাপাশি কমেছে পেনশন প্রকল্পে নথিভুক্ত শ্রমিকের সংখ্যাও। বৃহস্পতিবার শ্রমমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমনই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তের কথা জানানোর পরই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস (TMC)। জানা গিয়েছে, এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) যেভাবে অসংঠিত শ্রংমিকদের সমস্যা সমাধান করেছে, তাঁদের পাশে দাঁড়িয়েছে, কেন শ্রমিকদের পাশে দাঁড়াতে সেই পথ অনুসরণ করছে না কেন্দ্র।

উল্লেখ্য, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের জন্য শ্রমিকদের নিজস্ব ২৫ টাকা আর দিতে হবে না। এবার থেকে সরকারের পক্ষ থেকে ৩০ টাকা এবং শ্রমিকের ২৫ টাকা অর্থাৎ পুরো ৫৫ টাকাই দেবে রাজ্য সরকার। আর সেই মতো পশ্চিমবঙ্গ সরকার শ্রমিকদের উন্নতিকল্পে পুরো ৫৫ টাকাই দেয়। আর বাংলা পারলে কেন এই পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পুরো টাকা দিচ্ছে না সেই নিয়েই এদিনের বৈঠকে প্রশ্ন তোলে তৃণমূল।

পাশাপাশি এদিন সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে নথিভুক্ত অসংগঠিত শ্রমিকের সংখ্যা ছিল ২৭ লক্ষ ৪৩ হাজার ৭০৯ জন। যদিও ২০২২-২৩ অর্থবর্ষে তা কমে হয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৬৪ জন। অন্যদিকে, পেনশন প্রকল্পে ২০১৯-২০ অর্থবর্ষে নথিভুক্ত সংঠিত শ্রমিকের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৪৮৩ জন। যদিও ২০২২-২৩ অর্থবর্ষে এই প্রকল্পে নথিভুক্ত সংগঠিত শ্রমিকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬৬ জন। তবে কেন এই বিপুল সংখ্যক শ্রমিকের পরিমাণ কমল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। জানা গিয়েছে, এদিনের বৈঠকে তৃণমূলের যুক্তিতে সহমত হয়ে বেশিরভাগ দলের সাংসদই একমত হয়েছেন।

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...