Tuesday, June 23, 2026

SSKM হাসপাতালে দেশের সর্ববৃহৎ হাইপার অ্যাকিউট স্ট্রো.ক ইউনিট!

Date:

Share post:

শুধু কলকাতা নয় গোটা রাজ্যের মানুষ ভরসা রাখেন যে হাসপাতালের ওপর এবার সেই এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) দেশের সর্ববৃহৎ হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিট (Hyper Acute Stroke Unit) চালু হচ্ছে। সূত্রের খবর হাসপাতালের অধীনস্থ দুই অ্যানেক্স হাসপাতাল ভবানীপুরের রামরিকদাস হরলালকা ও কলকাতা পুলিশ হাসপাতালে (Kolkata Police Hospital) ইউনিট দুটি খোলা যাচ্ছে বলে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) জানিয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় কোনও রোগী এলে যাতে দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হয় সেই কারণে রামরিকদাস হরলালকা হাসপাতালের (Ramrikdas Harlalka Hospital) ৬ তলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউ (HDU) তৈরি করা হয়েছে। এছাড়া পুলিশ হাসপাতালের তিনতলায় তৈরি হয়েছে ৪০ বেডের স্ট্রোক ওয়ার্ড। এই দু’টি জায়গা মিলিয়ে শুধু স্ট্রোকের চিকিৎসার ৫৯টি শয্যা বরাদ্দ হয়েছে ।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরকে বলা হয়েছে দেশের আর কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে এই স্ট্রোক ইউনিট নেই । বিশেষজ্ঞরা বলছেন গোটা দেশেই হৃদরোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। সেক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে ততই প্রাণ বাঁচানোর সম্ভাবনা বাড়বে। গোল্ডেন আওয়ারে’র মধ্যে দ্রুত চিকিৎসা শুরু করার যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই স্ট্রোক ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...