Sunday, March 29, 2026

NRC নিয়ে নিশ্চিন্তে থাকুন, আমি গ্যারেন্টার: আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় NRC হতে দেবেন না- ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, মালদহ ও মুর্শিদাবাদ জেলাকে নিয়ে একসঙ্গে মালদহ কলেজের অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মালদহে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই ফের তিনি স্পষ্ট বলেন, ”এখানে কোনও এনআরসি হবে না। নাগরিকত্ব নিয়ে নিশ্চিন্তে থাকুন। আমি গ্যারেন্টার।”

এর আগেও NRC নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বহুবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার এর বিরোধিতা করে তিনি বলেন, বাংলায় এনআরসি করতে দেবেন না। এদিন তিনি বলেন, ‘‘এই কাগজ, সেই কাগজ খোঁজা হচ্ছে। কোনও কাগজ না থাকলেই আপনাকে বিদেশি বানিয়ে দেবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। যেভাবে অসমে করা হয়েছে। আমি এই কাজ করতে দেব না।’’ তবে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে সতর্ক থাকতে বলেন মমতা। ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করারও পরামর্শ দেন।

মালদহের ওয়াকফ বোর্ডের কাজ নিয়েও প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ঠিকমতো করার জন্য প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি কমিটিও তৈরি দেন। সরকারি অনুমতি ছাড়া বাগান বিক্রি করা যাবে না, এই বিষয়ে আইন সংশোধনের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।


 

Related articles

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...