Sunday, March 22, 2026

আগামী এক মাস শনি-রবিতে বন্ধ মেট্রো? মাথায় হাত নিত্য যাত্রীদের

Date:

Share post:

রেল নিয়ে দু.র্ভোগের শেষ নেই। প্রতি সপ্তাহেই কোনও না কোনও কাজের জন্য ব্যাহত হয় রেল পরিষেবা (Railway Service)। এবার কি সেই তালিকায় যুক্ত হচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নাম? বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের ঘোষণায় সেরকমই আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। বেশ কয়েক দিন ধরেই মেট্রো দেরিতে চলছে বলে অভিযোগ করছিলেন যাত্রীদের একাংশ। শুধু তাই নয়, সময়ে মেট্রো না চললেও প্ল্যাটফর্মের ‘ডিসপ্লে বোর্ডে’ নিজে থেকেই পরের মেট্রোর সময় দেখানো হচ্ছে বলেও যাত্রীদের অভিযোগ। এর মধ্যে কলকাতা মেট্রোর তরফে জানানো হল যে আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি ও রবিবার তিন ঘন্টার বেশি সময় ধরে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা (Metro Sevice Interrupted)।

শহর কলকাতার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন অসংখ্য যাত্রী ট্রাফিকের ভিড় এড়িয়ে মেট্রো রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছে যান। কিন্তু এবার প্রশ্নচিহ্নের মুখে সেই মেট্রো পরিষেবা। আগামী শনিবার থেকে ১১ জুন, রবিবার পর্যন্ত দিনের একটা নির্দিষ্ট সময়ে মহানায়ক উত্তম কুমার (Tollygunge) থেকে কবি সুভাষ (New Garia) পর্যন্ত মেট্রো চলবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল। সকালের দিকে ৩ ঘণ্টা ১০ মিনিট কোনও মেট্রো চলবে না। মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘শুধুমাত্র শনি এবং রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।’’

মেট্রো রেল সূত্রে খবর আগামী ৬ মে, শনিবার থেকে মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ এবং ‘মেগা পাওয়ার ব্লক’ (Mega Power Block) চলবে। আগামী ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন— এই ৫টি শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ন রুটে মেট্রো পরিষেবা মিলবে। রবিবার গুলোর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। তবে আগামী ৭ , ১৪ , ২১ মে এবং ৪ জুন— এই ৪টি রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। আগামী ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে।


 

Related articles

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...