Friday, June 19, 2026

নীতীশের ধাক্কা! বিহারে জাতিগত জনগণনায় স্থগিতাদেশ আদালতের

Date:

Share post:

বিহারে(Bihar) জাতিগত জনগণনা শুরু করতে সক্রিয় হয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। তবে নীতীশের স্বপ্নের কর্মসূচিতে জল ঢেলে দিল আদালত। বৃহস্পতিবার এই কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে পাটনা হাইকোর্ট(Patna High Court)। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রের সঙ্গে মতবিরোধের জেরে নিজ রাজ্যে আলাদাভাবে জাতিগত জনগণনার প্রক্রিয়া শুরু করেছিলেন নীতীশ কুমার। গত জানুয়ারি মাসে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। এই জনগণনার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে ১৫ এপ্রিল। শেষ হওয়ার কথা ১৫ মে। তবে তার আগেই এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে আদালতে যায় এক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলার ভিত্তিতে এদিন জাতিগত জনগণনার উপর স্থগিদেশ দেয় আদালত। এদিকে গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ আসায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলে তিনি বলেন, “বুঝতেই পারছি না, সমস্যাটা কোথায়। শেষবার জাতপাতের ভিত্তিতে জনগণনা হয়েছিল ১৯৩১ সালে। বর্তমানে একটা আন্দাজ থাকা প্রয়োজন, কারণ এই সেনসাসে প্রতি ১০ বছর অন্তর অন্তর সংখ্যালঘু, তফসিলি জাতি, উপজাতিদের সংখ্যা জানা প্রয়োজন।”

উল্লেখ্য, ২০১১ সালের পর ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনার জেরে তা সম্ভব হয়নি। এবারের জনগণনার ক্ষেত্রে তফশিলি জাতি (SC) এবং তফশিলি উপজাতি (ST) বাদে অন্য কোনও ক্ষেত্রে জাতপাতের উল্লেখ না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এমনকী OBC-দের ক্ষেত্রেও আলাদা আলাদা জাতির উল্লেখ রাখা হবে না। শুধু ওবিসি বলেই উল্লেখ করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবং কেন্দ্রের বিরোধিতা করে নিজ রাজ্যে আলাদা করে জাতিগত জনগণনা শুরু করেন তিনি। সেই প্রক্রিয়া এবার আটকে দিল আদালত।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...