Thursday, April 2, 2026

মহরতেই প্রকাশ্যে দেবের ‘ সত্যবতী’! আঁটঘাট বেঁধেই ফ্লোরে ‘খোকাবাবু’

Date:

Share post:

টলিউডের সুপারস্টার দেব (Dev)এখন শুধুমাত্র আর অভিনেতা নন। প্রযোজনা সংস্থা খোলার পর থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন প্রযোজক দেব (Producer Dev)। বাংলা সিনেমার(Bengali Entertainment Industry) মূল আবেগকে ধরে রেখে একটু বিপরীত স্রোতে এগিয়ে চলেছেন সাংসদ অভিনেতা। পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা থেকে নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছিলেন দেব। তবে গোয়েন্দা চরিত্রে কাজ করবেন এই আইডিয়া করতে পারেননি তার অনুরাগীরাও। টলিউডে নতুন ব্যোমকেশ রূপে (Byomkesh O Durgo Rahoshyo) যে দেব (Dev) আত্মপ্রকাশ করতে চলেছেন, এ কথা এতদিনে সকলেরই জানা। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তি পাবে আগামী পুজোয়। হাতে খানিকটা সময় আছে বটে। তবে মহরতের কাজ দেরি করতে চাইলেন না স্বয়ং প্রযোজক। আর এই মহরতের দিনই জানা গেল ব্যোমকেশ দেবের সত্যবতীর নাম।

দেবের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’ সুপার হিট। সেখানে একেবারেই নবাগতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন দেব। কিন্তু সত্যবতীর মতো গুরুত্বপূর্ণ চরিত্র কে করবেন তা নিয়ে কিছুটা ধোঁয়াশা বাড়ছিল। উষসী, সোহিনী, এমনকি গৌরব চক্রবর্তীর স্ত্রী ঋদ্ধিমাকেও এই চরিত্রে দেখে ফেলেছে বাঙালি দর্শক। সেক্ষেত্রে কোন নতুন চমক অপেক্ষা করছে দেবের সত্যবতীর মধ্যে? প্রথমে শোনা গিয়েছিল বলিউড অভিনেত্রী মৌনী রায়ের কথা। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে দেবের সঙ্গেই দেখা গেছে এই বঙ্গতনয়াকে। তারপর থেকে জল্পনা বাড়ছিল। কিন্তু এবার জানা গেল ঘরের টাকা ঘরেই রাখতে উৎসাহী প্রযোজক। তাই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ঘরের মেয়ে রুক্মিণীই (Rukmini Moitra) হচ্ছেন ব্যোমকেশ দেবের সত্যবতী।

ব্যোমকেশ হিসেবে দেবকে মানাবে কিনা এই নিয়ে তর্কের ঝড় বয়ে গেছে টলিউডে। সোশ্যাল মিডিয়ায় (Social media) পজিটিভ নেগেটিভ মন্তব্যের পরেও আগ্রহ ছিল সত্যবতীর চরিত্র নিয়ে। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র মহরতের ছবি দিলেন সাংসদ অভিনেতা প্রযোজক দেব, পাশে তাঁর রিয়েল লাইফ বান্ধবী রুক্মিণী। লিখলেন, ‘মহরত হয়ে গেল। আমরা ফ্লোরে যাব পরশুদিন।’দেব, রুক্মিণী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য(অজিতের চরিত্রে অভিনয় করবেন), পরিচালক বিরসা দাশগুপ্ত-সহ আরও অনেকে। মহরতে দেবকে দেখা গিয়ে নীল পাঞ্জাবিতে। আর অভিনেত্রীর পরনে হলুদ চুড়িদার । দু’জনের মুখেই মিষ্টি হাসি। যদিও নেটিজেনদের মধ্যে রুক্মিণীকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এই সবকিছুকে পাত্তা দিতে নারাজ অভিনেতা অভিনেত্রী দুজনেই। হাতে কিছুটা সময় আছে বটে তাই সব দিক গুছিয়েই মাঠে নামবেন তারকা সাংসদ, বলছেন তাঁর ফ্যানেরা।


 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...