Sunday, March 29, 2026

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল মামলা! পুর নিয়োগ মামলায় বিচারপতি সিনহার দ্বারস্থ রাজ্য

Date:

Share post:

পুরসভা নিয়োগে দুর্নীতির (Municipal Recruitment Scam) তদন্তে আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই (ED-CBI)। এই মামলায় আগেভাগেই সিবিআই-ইডি তদন্তে এক সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে মামলা ফের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফেরত পাঠিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) পুর-নিয়োগে দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের (Single Bench) সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাতেই শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ সুপ্রিম কোর্ট। এবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) দ্বারস্থ হল রাজ্য। আগামী সোমবারই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে রমেশ মালিক এবং সৌমেন নন্দী সংক্রান্ত মামলার ফাইল ফেরত চেয়ে পাঠিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এরপরই দিনকয়েক আগেই সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কার্যালয় থেকে তলব করা হয়েছিল সেই নথি। এরপর জানা যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নেওয়া দু’টি মামলা পাঠান হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর এদিন নতুন বিচারপতির বেঞ্চেও আবেদন জানানো হল মামলাকারীদের তরফে।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Bandoadhyay) ঘনিষ্ঠ অয়ন শীলের (Ayan Seal) সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে ইডির হাতে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। যেখানে পুরসভা নিয়োগ সংক্রান্ত কিছু নথিও মেলে। তদন্ত চলাকালীন দাবি ওঠে পুরসভাতেই নিয়োগ দুর্নীতি চক্র চালাতেন অয়ন শীল। নিয়োগপ্রার্থীদের দাবি, পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরও টাকা না দেওয়ায় অনেককেই নিয়োগপত্র পেতে দেননি অয়ন শীল। কিছু নথির ভিত্তিতে দাবি ওঠে রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় নিয়োগে অনিয়ম হয়েছে।

 

 

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...