Monday, April 6, 2026

মুর্শিদাবাদে জনসুনামিতে ভাসলেন অভিষেক, গাল ছুঁয়ে আশীর্বাদ দিলেন বৃদ্ধা

Date:

Share post:

নব জোয়ার কর্মসূচিতে মাঠে-ময়দানে প্রতিদিনি লাখো মানুষের সঙ্গে দেখা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মালদহে ১২৭ বছরের বৃদ্ধার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। আর মুর্শিদাবাদে আরেক বৃদ্ধা অভিষেককে কাছে ডেকে গাল ছুঁয়ে স্নেহাশিস দেন।

শনিবার, জনসভা শেষ করে ফেরার পথে আচমকা মুর্শিদাবাদের ইসলামপুর কলাডাঙা ব্রিজের কাছে রাস্তার পাশে গায়গায়ে লাগানো দু’টি চায়ের দোকানের সামনে দাঁড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। একটি চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি। সেই দোকান চালান মালেকা বিবি আর তাইজুল শেখ। সেখানে বসে চা খান অভিষেক। কথা বলেন, স্থানীয় মানুষের সঙ্গে। প্রত্যেকের সুখ-দুঃখের কথা জেনে নেন। কেউ রাস্তার সমস্যার কথা বলেন, তো কেউ মেয়ের লেখাপড়ার জন্য সাহায্য চান, কেউ বলেন ত্রিপল দেয়নি পঞ্চায়েত! প্রত্যেকের কথা শুনে তাঁদের ফোন নম্বর লিখে নেন অভিষেক।

ততক্ষণে এলাকায় খবর ছড়িয়ে পড়েছে যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চায়ের দোকানে বসে আছেন। দলে দলে লোক জড়ো হন সেখানে। পৌঁছে যান স্থানীয় তৃণমূল নেতাও। চা শেষে গাড়িতে উঠতে যাবেন অভিষেক। হঠাৎই এক বৃদ্ধা তাঁকে ডাকেন। কাছে যেতেই বৃদ্ধা দুটো গাল ছুঁয়ে তাঁকে আশিস দেন।

কোচবিহার থেকে শুরু হয়েছে অভিষেকে জন সংযোগযাত্রা। সেখানেই যাচ্ছেন, সেখানেই জনসুনামি। কখনও রাস্তায় হাঁটছেন, কখনও হুডখোলা বাসে, আবার কখনও গাড়ির মাথায় উঠে পড়ছেন অভিষেক। তাঁকে ঘিরে বিপুল মানুষের ভিড়। তাঁদের বেশিরভাগের হাতেই নেই তৃণমূলের পতাকা। শুধুমাত্র অভিষেককে দেখতে, তাঁর কথা শুনতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। কাছে পেয়ে কেউ তুলছে সেলফি, কেউ দিচ্ছেন প্রাণভরা আর্শীবাদ।

আরও পড়ুন- DA মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর সুপ্রিম কোর্ট বিরোধী মন্তব্য, আদালত অবমাননা অভিযোগ কুণালের

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...