Friday, June 26, 2026

দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে বিরাট রেকর্ড কোহলির

Date:

Share post:

শনিবার আইপিএল-এর দ্বিতীয় ম‍্যাচে দিল্লি ক‍্যাপিটালসের মুখোমুখি হয়েছে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। আর এই ম‍্যাচে খেলতে নেমে অনন্য নজির গড়লেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৫ রান করেন বিরাট। আর এই রান করতেই নজির গড়লেন কিং কোহলি। আইপিএল-এর ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের মাইলস্টোন টপকে গেলেন কোহলি।

দিল্লি ম্যাচের আগে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ছিল ৬৯৮৮ রান। সুতরাং, মাত্র ১২ রান করলেই ৭০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন তিনি। আর এদিন আরসিবির হয়ে ওপেন করতে নেমেই সেই রেকর্ড ভেঙে ফেললেন তিনি।

এদিন ম‍্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেলকে চার মেরে ৭০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি। আইপিএল-এর ইতিহাসে সব থেকে বেশি রান করার রেকর্ড আগে থেকেই নিজের দখলে রেখেছেন বিরাট। এই নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। বিরাট ও ধাওয়ান ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ৬০০০ রানের গণ্ডি টপকেছেন আরও দুই ক্রিকেটার। এরা হলেন ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মা।

আরও পড়ুন:চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন রোহিত


 

Related articles

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...