Wednesday, June 24, 2026

গরুপা.চারকাণ্ডে CBI আদালতে বিশেষ হাজিরা আব্দুল লতিফের, কথাই শুনলেন না বিচারক

Date:

Share post:

গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী শেখ আব্দুল লতিফ (Sk Abdul Latif) এদিন আসানসোলে সিবিআইয়ের (CBI court) বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন। কিন্তু তাঁর কোন কথাই শুনলেন না বিচারক। সূত্রের খবর আসানসোল আদালতে এক আইনজীবীর মৃ.ত্যুতে শোকপালনের জন্য এদিন কোনও শুনানি হল না।

গত এপ্রিলের ২৭ তারিখে আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। ততদিনে সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে রক্ষাকবচ পেয়ে গেছেন লতিফ। সিবিআইয়ের (CBI) চার্জশিটে নাম ছিল লতিফের। যদিও শর্তসাপেক্ষে তিনি জামিন পেয়ে যান। আজ দ্বিতীয়বার হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই মতো সকাল ছটা নাগাদ আদালতে পৌঁছে যান লতিফ। কিন্তু আজ কোনও শুনানি না হওয়ায়, ২৭ এপ্রিলের রায়ই বহাল রইল। রক্ষা কবজের মেয়াদ ফুরিয়েছে গতকাল । আগামী ৮ মে এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...