Friday, April 3, 2026

বর্ষার আগেই মশা বাহিত রো.গ রুখতে ক.ড়া পদক্ষেপ রাজ্যের!

Date:

Share post:

ডেঙ্গি ও ম্যালেরিয়া (Dengue and Malaria) মোকাবেলায় প্রশাসনকে আগেভাগেই পথে নামার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্ষার মরসুম শুরু হওয়ার আগেই মশাবাহিত দুই রোগ ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সংক্রমণ আটকাতে একগুচ্ছ পদক্ষেপের নির্দেশ নবান্নের (Nabanna)। সেই মতো রাজ্যের সর্বত্র পুরসভা, পঞ্চায়েতের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার পাশাপশি জল জমা নিয়ে সমীক্ষা চলছে। মশা নিধনে নর্দমা, খালে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। শহরে গত বছর যে যে জায়গাগুলিতে মশাাবহিত রোগের দাপট ছিল, সেই এলাকাগুলিতে এখন থেকেই কাউন্সিলারদের নিয়মিত প্রচারে নামার নির্দেশ দিয়েছে পুরসভা।

মশা বাহিত রোগ থেকে যাতে সংক্রমণ না ছড়ায় সেই কারণে ফাঁকা জায়গার পাশাপাশি যেখানে যেখানে জল জমতে পারে, সে দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। পুর-কমিশনার বিনোদ কুমার এই বিষয়ে কঠিন বর্জ্য অপসারণ বিভাগকে আগে থেকেই সতর্ক করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশ করা পরিসংখ্যান অনুযায়ী, গত বছর রাজ্যে ৬৭ হাজার ২৭১ জন ডেঙ্গিতে এবং ৪০ হাজার ৫৬৩ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশ ও বিহারেও ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ডেঙ্গি সংক্রমণে দ্বিতীয় স্থান অধিকার করেছে যোগী রাজ্য। ম্যালেরিয়া আক্রান্তের ক্ষেত্রে বিহারে গত এক বছরে ২৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।


 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...