Friday, June 26, 2026

জ.ঙ্গি দমনে জিরো টলারেন্স! জম্মু সফরে রাজনাথ-সেনা প্রধান

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত কাশ্মীর (Jammu and Kashmir) উপত্যকার পরিস্থিতি। গত কয়েক সপ্তাহে জঙ্গি হামলায় (Terrorist Attack) শহিদ হয়েছেন বহু সেনাকর্মী। এরই মধ্যে জঙ্গিদের খতম করতে তল্লাশি জারি রেখেছে সেনা ও পুলিশ। এই আবহে শনিবার সকাল থেকেই উপত্যকার দুই জায়গায় এনকাউন্টার (Encounter) চলছে। সেই অশান্তির মধ্যেই নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবারই জম্মু পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে (Manoj Pandey)।

তবে প্রতিরক্ষামন্ত্রীর এই সফরের আগেই শনিবার সকালে আকাশপথে কাশ্মীরে পৌঁছেন নর্দার্ন সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। উপত্যকার রাজৌরিতে চলা সন্ত্রাসবিরোধী অভিযান ‘ত্রিনেত্র’র পর্যালোচনা করেন তিনি। উল্লেখ্য, গত ২০ এপ্রিল সেনার এক ট্রাকে হামলা চালিয়ে ৫ জওয়ানকে খুন করেছিল জঙ্গিরা। এরপর থেকেই অশান্ত হয়ে ওঠে রাজৌরি। এরপরই জঙ্গিদের ধরতে ‘অপারেশন ত্রিনেত্র’ (Operation Trinetra) শুরু করে ভারতীয় সেনা। তবে সেই অভিযানে শুক্রবারই ৫ সেনাকর্মী শহিদ হয়েছিলেন। তবে তাতে অবশ্য অভিযানে ছেদ পড়েনি। জারি রয়েছে তল্লাশি। এই আবহে শনিবার ভোররাতে জঙ্গিদের গোপন ডেরার খোঁজ পায় সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই।

এদিকে শনিবার সকাল থেকে রাজৌরির পাশাপাশি সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয় বারামুল্লাতেও। বারামুল্লা পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ দল এলাকা ঘিরে ফেলে এবং অনুসন্ধান অভিযান শুরু করে কুঞ্জের থানার অন্তর্গত করহামা গ্রামে। অপারেশন চলাকালীন নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালানো হয় এবং এরপর জওয়ানরাও পালটা গুলিবর্ষণ করেন। তাতে লস্কর-ই-তৈবার এক জঙ্গি নিহত হয়। আর এই আবহে রাজনাথ ও সেনা প্রধানের জম্মু সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...