Saturday, April 4, 2026

Kashmir: জ.ঙ্গিদের বো.মায় মৃ.ত সদ্য বিবাহিত বাংলার জওয়ান!

Date:

Share post:

সদ্য বিয়ে করেছিলেন দার্জিলিংয়ের (Darjeeling) বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী (Siddhant Chetri) । ২০১৯ সালে ভারতীয় সেনার প্যারাকমান্ডোতে (Para Comando) যোগ দিয়েছিলেন তিনি। দু বছরের মধ্যেই প্যারা এস এফে নিযুক্ত করা হয় তাঁকে। মাত্র দু মাসের জন্য বাড়ি এসেছিলেন। বিয়ের পর ১৪ এপ্রিল ভিড় কাজে যোগ দেন। কথা দিয়ে গেছিলেন ফিরবেন নববধূর কাছে। কিন্তু আর ফেরা হলো না। শুক্রবার সকালে কাশ্মীরের (Kashmir) রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে যখন জঙ্গি দমন অভিযান চলছিল , তখন সেনাদের উদ্দেশ্যে জঙ্গিদের বোমা বিস্ফোরণে প্রাণ হারান সিদ্ধান্ত (Siddhant Chetri)। ঘটনায় মৃত্যু হয় পাঁচ জওয়ানের।

কয়েক মাস আগেই সেনা জওয়ানের বিয়েতে মেতেছিল বিজনবাড়ির কিজন বস্তি। আজ এলাকা জুড়ে শোকের ছায়া। হাতের মেহেন্দির রং ফিকে হওয়ার আগেই সিঁদুর মুছলেন নববধূ। সেনার তরফে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবার পাশাপাশি জঙ্গি দমনে ফের অভিযান চালানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।


 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...