Wednesday, June 24, 2026

গ্রামে গিয়ে নিজের ৫০তম জন্মদিন পালন করলেন সচিন

Date:

Share post:

গ্রামে গিয়ে নিজের ৫০তম জন্মদিন পালন করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। জন্মদিন উপলক্ষ্যে গ্রামের বাড়িতে রান্না করলেন সচিন। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর এবং মেয়ে সারার সঙ্গে রান্না করতে দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন নিজেই। তবে আইপিএলে খেলার কারণে তাদের সঙ্গে উপস্থিত থাকতে পারেননি ছেলে অর্জুন।

নিজের জন্মদিন উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন। সেখানে দেখা যাচ্ছে স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারা কিছু একটা রান্না করছে। অন্যদিকে উনুনে আগুন জ্বালতে ব্যস্ত সচিন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সচিন লেখেন, “আপনি যে প্রতিদিন হাফ সেঞ্চুরি করেন তা নয়, কিন্তু যখন আপনি করেন, তখন যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে উদযাপন করা মূল্যবান। ছেলে অর্জুনকে মিস করছি।”

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত জয় গুজরাতের, সঞ্জুদের ৯ উইকেটে হারাল হার্দিকরা


 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...