Tuesday, June 23, 2026

রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত জয় গুজরাতের, সঞ্জুদের ৯ উইকেটে হারাল হার্দিকরা

Date:

Share post:

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। এদিন সঞ্জু স‍‍্যামসনদের ৯ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাতের হয়ে বল হাতে তিন উইকেট রশিদ খানের। ব‍্যাট হাতে ৪১ রানে অপরাজিত ঋদ্ধিমান সাহার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সঞ্জু। যশস্বী করেন ১৪ রান। ব‍্যাটলার করেন ৮ রান। পদ্দিকাল করেন ১২ রান। ১৫ রান করেন বোল্ট। গুজরাতের হয়ে তিন উইকেট নেন রশিদ খান। দুটি উইকেট নেন নুর আহমেদ। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া এবং লিটল।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় গুজরাত। সৌজন্যে ঋদ্ধিমান সাহার অপরাজিত ৪১। ৩৬ রান করেন শুভমন গিল। ৩৯ রানে অপরাজিত হার্দিক। রাজস্থানের হয়ে একটি উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল।

আরও পড়ুন:ক্রাচ ছাড়া হাটছেন পন্থ, ভিডিও প্রকাশ স্বয়ং ঋষভের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...