Tuesday, June 23, 2026

ক্রাচ ছাড়া হাটছেন পন্থ, ভিডিও প্রকাশ স্বয়ং ঋষভের

Date:

Share post:

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের উইকেটরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থ। এদিন নিজেই এমনটা জানালেন তিনি। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ছাড়েন পন্থ। সেখানে দেখা যাচ্ছে ক্রাচ ছাড়া হাটছেন পন্থ।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছাড়েন পন্থ, সেখানে দেখা যাচ্ছে প্রথমে ক্রাচের ভরসায় হাঁটছেন তিনি। সামনে তাঁর প্রশিক্ষক দাঁড়িয়ে। ঋষভ দু’পা এগিয়েই নিজের ক্রাচ ছুঁড়ে দেন লোকটিকে এবং কোনো সাহায্য ছাড়াই হেঁটে এগিয়ে আসেন তিনি। সঙ্গে চলে কেজিএফ সিনেমার থিম সং। আর এই ভিডিওর ক্যাপশনে ঋষভ লেখেন ‘হ্যাপি নো মোড় ক্রাচেস ডে’। ঋষভের এই ভিডিও দেখে অবশ্যই খুশি ভারতীয় ক্রিকেট ভক্তরা। তিনি যত দ্রুত সুস্থ হয়ে উঠবেন ভারতীয় ক্রিকেট দলের জন্য ততই ভাল।

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Pant (@rishabpant)

২০২২ সালের ডিসেম্বর মাসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্থ। পায়ে এবং শরীরের বিভিন্ন অঙ্গশে চোট লাগে তাঁর। হয় অস্ত্রোপচারও। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন পন্থ। তবে চোটের কারণে ২০২৩ আইপিএল থেকে ছিটকে যান তিনি। নেই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও।

আরও পড়ুন:ছোটবেলা থেকেই অভিনেত্রীকে বিয়ে করার স্বপ্ন বিরাটের, ভিডিও প্রকাশ আরসিবির

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...