Tuesday, June 23, 2026

ছোটবেলা থেকেই অভিনেত্রীকে বিয়ে করার স্বপ্ন বিরাটের, ভিডিও প্রকাশ আরসিবির

Date:

Share post:

প্রত‍‍্যেক মানুষই স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের হাত ধরেই একটু একটু করে এগিয়ে চলে লক্ষ‍্য পূরণের দিকে। তেমনই এক স্বপ্ন দেখেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। স্বপ্ন দেখে ছিলেন দেশের হয়ে ক্রিকেট খেলার। বড় ক্রিকেটার হওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে জানেন কি ক্রিকেটার হওয়ার পাশাপাশি আরও একটি মজাদার স্বপ্ন দেখেছিলেন কোহলি। সেই দ্বিতীয় স্বপ্নও পূরণ হয়েছে তাঁর। আর সেটি হল অভিনেত্রীকে বিয়ে করার। হ‍্যাঁ ছোটবেলা থেকেই ভারতের প্রাক্তন অধিনায়কের স্বপ্ন ছিল অভিনেত্রীকে বিয়ের করার, এমনটাই জানাল বিরাটের ছোট বেলার বন্ধু শালাজ সন্ধির মা নেহা সন্ধি। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটি সমাজমাধ্যমে ভিডিও প্রকাশ করে, সেখানে এমনটাই জানালেন তিনি।

এদিন শালাজ সন্ধির মা নেহা সন্ধি বলেন,”একদিন মদনলাল অ্যাকাডেমির কাছে একটি বিশাল বড় সিনেমা কিংবা কোনো বিজ্ঞাপনের পোস্টার ছিল। বিরাট সেটি দেখে বলেছিলেন, ‘আমি একদিন অনেক বড় মানুষ হব এবং একজন অভিনেত্রীকে বিয়ে করব। বিরাট এখনও একই রকম আছে। এত বড় হলেও অন্তত আমাদের সঙ্গে ব্যবহারে কোনও পার্থক্য হয়নি। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আমাকে দেখেই জড়িয়ে ধরেছিল। বরং আমিই একটু দোনামোনা করছিলাম ওর কাছে যেতে।”

আরও পড়ুন:পরের রাউন্ডে একাধিক পরিবর্তন বাগান ব্রিগেডে

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...