Friday, June 19, 2026

পরের রাউন্ডে একাধিক পরিবর্তন বাগান ব্রিগেডে

Date:

Share post:

হায়দরাবাদ এফসি-কে হারিয়ে এএফসি কাপের প্রাথমিক রাউন্ডে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে এটিকে মোহনবাগান। এর পাশাপাশি মরশুমও শেষ করল জুয়ান ফেরান্দোর দল। আগাস্টে পরের পর্বের আগে আপাতত মরশুম শেষ করে লম্বা ছুটিতে গেলেন সবুজ-মেরুন কোচ, ফুটবলাররা। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর সুপার কাপে দল ব্যর্থ হলেও ফের এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে খুশি দল। তবে প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আগাস্টে প্রাথমিক পর্বের বাধা টপকাতে হবে জুয়ানের দলকে। হায়দারাবাদের বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও দলের খেলায় খুশি নন কোচ।

হায়দরাবাদ ম্যাচের পর জুয়ান বলেন, “আমি দলের খেলায় খুশি নই। আরও উন্নতি করতে হবে। অনেক কঠিন মরশুম কাটিয়েছি আমরা। আপাতত আমরা ছুটিতে যেতে পারছি বলে খুশি। কিন্তু ফিরে এসে আমাদের তৈরি হতে হবে।” তবে প্রাথমিক রাউন্ডের আগে জুয়ানের দলে বেশ কয়েকটি পরিবর্তন নিশ্চিত। স্লাভকো দামজানোভিচ, ফেডেরিকো গালেগোরা শেষ ম্যাচ খেলে ফেলেছেন। শুভাশিস বসুও অনিশ্চিত। তিরিকেও হয়তো রাখবে না দল। আনোয়ার আলি যোগ দিচ্ছেন, আসতে পারেন আকাশ মিশ্র। একজন বিদেশি স্ট্রাইকার নেবে দল। হয়তো একজন বিদেশি ডিফেন্ডারও।

আরও পড়ুন:ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন রাহুল


 

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...