Friday, June 19, 2026

ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন রাহুল

Date:

Share post:

জল্পনাই সত‍্যি হল। চোটের কারণে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন কে এল রাহুল। চলতি আইপিএলে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না তিনি। চলতি আইপিএলেও আর দেখা যাবে না রাহুলকে। মুম্বইয়ে গিয়েছেন তিনি চিকিৎসা করানোর জন্য। অস্ত্রোপচার করাতে হবে রাহুলকে। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান লখনৌ অধিনায়ক।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন,” আমার চোট নিয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শীঘ্রই আমার ডান উরুতে অস্ত্রোপচার হবে। ওই অস্ত্রোপচারের পর আমি দ্রুত সেরে উঠব বলে আশা করছি। এটা একটি কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য এটাই যে সঠিক সিদ্ধান্ত, সেটা আমি জানি।”

এরপরই রাহুল লেখেন,” আমি খুব হতাশ। আগামী মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না। ভারতের জার্সিতে আবার খেলার জন্য যা যা করতে হবে করব। আমার এখন একটাই লক্ষ্য ভারতের জার্সিতে দ্রুত মাঠে নামা।”

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul👑 (@klrahul)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান লখনৌ অধিনায়ক। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য দৌড়াতে গিয়ে পড়ে যান তিনি। মাঠের মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন কেএল রাহুল। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর আর ফিল্ডিং করতে পারেননি। যন্ত্রণা নিয়ে ওপেন করতে না পারলেও, পরে ১১ নম্বরে ব‍্যাট করতে নামেন তিনি।

আরও পড়ুন:‘শেষ ওভার কাকে বল দেব বুঝতেই পারছিলাম না’, হায়দরাবাদকে হারিয়ে বললেন নাইট অধিনায়ক

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...