Friday, June 19, 2026

১৩ ঘণ্টা পর খুলল বদ্রীনাথের রাস্তা, আত*ঙ্কে পর্যটকরা!

Date:

Share post:

শিরোনামে যোশীমঠ (Joshimath), হেলাং উপত্যকায় ভয়াবহ ভূমিধসের (Landslide) ঘটনায় আতঙ্কে পর্যটকরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বদ্রীনাথ (Badrinath) থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে হেলাং উপত্যকায় আচমকাই পাহাড়ের বিশাল অংশ হুমড়মুড়িয়ে রাস্তার উপর নেমে আসে। তখন অসংখ্য গাড়ি রাস্তায় দাঁড়িয়ে। বদ্রীনাথ (Badrinath Yatra) হাইওয়েতে পাহাড় ধসের ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরেই নিরাপত্তার কথা মাথায় রেখে বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। অবশেষে ১৩ ঘণ্টা পর খুলল সেই রাস্তা।

যোশীমঠের কাছে এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্পের টানেল নির্মাণের কাজ চলছিল। প্রশাসন সূত্রে দাবি, বৃহস্পতিবার নির্মাণ কাজের জন্য একটি বিস্ফোরণ ঘটানো হয়। এর পরই পাহাড়ের একটি অংশ ধসে রাস্তা বন্ধ হয়ে যায়। আটকে পড়েন কয়েক হাজার তীর্থযাত্রী। এই ভূমিধসের কারণে গৌচর, কর্ণপ্রয়াগ এবং লঙ্গাসুতেই পুণ্যার্থীদের আটকে দেয় পুলিশ এবং প্রশাসন। তাঁদের জানানো হয়, রাস্তা পরিষ্কার হলেই বদ্রীনাথের (Badrinath Yatra) উদ্দেশে রওনা হওয়ার অনুমতি দেওয়া হবে। কর্ণপ্রয়াগের আধিকারিক অমিত কুমার বলেন, “হেলাং-এর বদ্রীনাথ রাস্তা খোলার পর যাত্রীদের যেতে দেওয়া হবে। ট্রাফিক নিরাপত্তার বিষয়ে পুলিশের সতর্কতা রয়েছে, পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।” জল, খাবারের অভাবে চরম দুর্ভোগে পড়েন আটকে পড়া পর্যটকরা। অবশেষে ১৩ ঘণ্টা পর খুলে গেল বদ্রীনাথের রাস্তা। কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় জানিয়েছেন, যোশীমঠের আগে হেলাং নামক জায়গায় ধস নেমেছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চামোলী জেলার পুলিস সুপার প্রমেন্দ্র দোভাল বলছেন উত্তরাখণ্ড পুলিসের অগ্রিম প্রস্তুতি থাকে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য। সেই মতো ধস নামার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বদ্রীনাথ যাওয়ার রাস্তা খোলা আছে। পুণ্যার্থীদের বদ্রীনাথ যাত্রায় কোনও অসুবিধা হবে না।


 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...