Monday, April 6, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন রোহিত

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে রোহিত শর্মার। শনিবার আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একেই তো ম‍্যাচ হার, তারওপর লজ্জার নজির গড়লেন রোহিত। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ব‍্যাট করতে নেমে শূন‍্য রানে আউট হন রোহিত। আর এই আউট হতেই লজ্জার নজির গড়েন তিনি।

শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত ওপেন করতে নামেননি। চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামিয়ে এনেছিলেন। তাতেও সাফল্য পেলেন না। তিন বল খেলে খালি হাতেই সাজঘরে ফিরতে হয় তাঁকে।আর এই আউট হতে নজির গড়েন রোহিত। এই নিয়ে আইপিএলে ১৬ বার শূন্য রানে আউট হলেন ভারতীয় দলের অধিনায়ক। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১০টি ম্যাচ খেলে রোহিত করেছেন ১৮৪ রান। একটি অর্ধশতরান করেছেন তিনি।

এতদিন পর্যন্ত আইপিএল-এ সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির ছিল সুনীল নারীন, দীনশে কার্তিক এবং মনদীপ সিং-এর। তাঁরা ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। তাঁদের ছাপিয়ে গেলেন রোহিত।

আরও পড়ুন:মুম্বইকে ৬ উইকেটে চেন্নাই, বল হাতে দুরন্ত পারফরম্যান্স পথিরানার

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...