Monday, April 6, 2026

আপনি আমার ‘অনুপ্রেরণা’: শেখ হাসিনাকে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Date:

Share post:

“দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একজন দক্ষ নেত্রী আপনি। আপনি আমাদের জন্য অনুপ্রেরণা।” বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার(Sekh Hasina) সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে তাঁকে উদ্দেশ্য করে ঠিক এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক(Rishi Sunak)। শুধু তাই নয় তিনি আরো বলেন, “আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। দেশের আর্থিক উন্নতিতে আপনি একজন সফল নেত্রী।”

শুক্রবার ২ রাষ্ট্রনেতার বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয়, ভূমিহীন ও গৃহহীন বাংলাদেশের জনগণকে সরকারি খরচে বাড়ি দেওয়া, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তার গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও কোভিড-১৯ মহামারি পরবর্তী সময়ে ছয় শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার কথা উল্লেখ করে সুনাক বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি উল্লেখযোগ্য।’ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বর্ণনা করেন।

এর পাশাপাশি সুনাক বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেন। সুনাক বলেন, ‘ব্রিটেন বুঝতে পেরেছে, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা।’ শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় ব্রিটেনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গারা আমাদের জন্য বড় বোঝা এবং বড় নিরাপত্তা হুমকি।’ রোহিঙ্গাদের দুর্দশা দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমন্ত্রণ জানালে সুনাক ইতিবাচক সাড়া দেন। উল্লেখ্য, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন শেখ হাসিনা।

আরও পড়ুন- মুর্শিদাবাদে জনসুনামিতে ভাসলেন অভিষেক, গাল ছুঁয়ে আশীর্বাদ দিলেন বৃদ্ধা

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...