Friday, June 26, 2026

দীর্ঘ প্রতিক্ষার অবসান! সিলেট-মেঘালয় বর্ডারে চালু হল ‘সীমান্ত হাট’

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটে আনুষ্ঠানিকভাবে চালু হলো প্রথম সীমান্ত হাট (Border Hut)। দীর্ঘ টালবাহানার পর শনিবার হাটের শুভ উদ্বোধন হল। আর এদিন উদ্বোধনের পরই শুরু হয় কেনাবেচা। তবে হাটে প্রবেশের জন্য বিস্তারিত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হলেও প্রথম দিনে সকলের প্রবেশ ছিল অবাধ।

শনিবার বেলা ১১টার নাগাদ কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সীমান্ত হাটের ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। পাশাপাশি উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়শওয়াল সহ দুই দেশের কর্মকর্তারাও। উল্লেখ্য, ভোলাগঞ্জ ও ভারতের মেঘালয়ের খাসিয়া হিলস সীমান্তে দুই দেশের প্রায় ১ একর ৫০ শতক জায়গায় যাত্রা শুরু করলো এই হাট।

সূত্রের খবর, ২০১৭ সালের ৮ এপ্রিল দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ওই দিনই এই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ভোলাগঞ্জ ও মেঘালয়ের (Meghalaya) পূর্ব খাসিয়া পাহাড়ে হাট চালুর সিদ্ধান্ত হয়। এই হাটে ৫০টি দোকান রয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৪টি এবং ভারতের ২৬টি। সপ্তাহে দুই দিন অর্থাৎ শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বেচাকেনা হবে হাটে। তবে শুধুমাত্র কার্ডধারী ক্রেতা-বিক্রেতারাই নির্ধারিত পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ২০০ ডলার সমপরিমাণ মূল্যের পণ্য কিনতে পারবেন। আর সেটি হতে হবে বাংলাদেশি টাকায়।

এছাড়াও প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০ টাকা ও বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা দিতে হবে। হাটের পাঁচ কিলোমিটার এলাকার বাসিন্দারা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ (Imran Ahmed) বলেন, ‘এমন হাট হওয়ায় দুই দেশে অনুপ্রবেশ কমবে। অবৈধ পাচারও রোধ হবে। দুই দেশের পণ্য হাটের মাধ্যমে আদান-প্রদান হলে অনেক সমস্যার সমাধান হবে। এমন হাট আরও হলে ভালো হবে। নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।’

প্রাথমিকভাবে আবেদনকারী বিক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৪ বিক্রেতা বাছাই করা হয়েছে। পরে অন্য আবেদনকারীদের লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন- আপনি আমার ‘অনুপ্রেরণা’: শেখ হাসিনাকে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...