Wednesday, June 3, 2026

বিয়েবাড়ি থেকে আর ফেরা হল না বাড়ি!মাঝরাস্তায় বাস উল্টে নি.হত ৫, গুরুতর আ.হত ১৫

Date:

Share post:

ধুমধাম করে বিয়েরবাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে বাসে চেপে বাড়ি ফিরছিলেন ৪০ জন নেমন্ত্রিত অতিথি।কিন্তু মাঝরাস্তায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।গাড়ির ধাক্কায় নয়ানজুলিতে বাস পড়ে মৃত্যু হয় পাঁচজনের। আহত অন্তত ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন:অ.গ্নিগর্ভ মণিপুর!৩ ঘণ্টার জন্য কার্ফু তুলল সরকার
শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের জালাউন জেলার গোপালপুরার কাছে।পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়ি ফেরত বাসটিতে অন্তত ৪০ জন ছিলেন। জালাইনের মধুগড় থানা এলাকার গোপালপুরায় বাসটিতে একটি গাড়ি ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। চলে আসে পুলিশও। জানা গিয়েছে, বাসটি রাস্তার উপর উল্টে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। যাত্রীদের উদ্ধার করা গেলেও বাসটি এখনও নয়ানজুলিতে ডুবে আছে।রাতের পর সকালেও কেউ আটকে আছে কিনা তাঁর উদ্ধারকাজ শুরু হয়েছে ।



পুলিশ জানিয়েছে, যে গাড়ির ধাক্কায় বাসটি উল্টে যায় তার এখনও কোনও খোঁজ মেলেনি। তবে দ্রুতই গাড়িটিকে আটক করে ফেলা সম্ভব হবে। ওই গাড়ির ত্রুটিতে ধাক্কা না কি বাসে যান্ত্রিক কোনও সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...