Friday, April 3, 2026

মার্কিন মুলুকে শপিংমলের ভেতরে এলোপাথাড়ি গু.লি! শিশু সহ নি.হত কমপক্ষে ৯

Date:

Share post:

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা। শনিবার রাতে টেক্সাসের একটি শপিংমলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ী । শেষ পাওয়া খবরে ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:‘জোনাকির রঙে ঝিলমিল’, উৎপল সিনহার কলম

সংবাদসংস্থা সূত্রের খবর, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। যাদের বয়স পাঁচ বছরের কম।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। টেক্সাসের দালাস শহরের উত্তরপ্রান্তের একটি অভিজাত শপিংমলে বন্দুকবাজ হামলা চালায়। বন্দুকবাজের এই হামলা সাম্প্রতিক সময়ের সব থেকে বড় হামলা বলে জানিয়েছে টেক্সাস পুলিশ।

ইতিমধ্যেই বন্দুকবাজকে পাকড়াও করার প্রক্রিয়া শুরু করেছে টেক্সাস পুলিশ । গোটা মলকে ঘিরে রাখা হয়েছে । ড্রোন ফুটেজে দেখা হচ্ছে কীভাবে এই হামলা হল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দুকবাজকে ধরা যায়নি। পুলিশের অনুমান শপিংমলের ভিতরেই লুকিয়ে রয়েছে আততায়ী।
প্রসঙ্গত, মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলায় মৃত্যুর ঘটনা নতুন নয়। অস্ত্র আইন পরিবর্তন করেও বন্দুকবাজের হানা রোখী সম্ভব হয়নি। হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে। পরুসংখ্যানের রিপোর্ট বলছে, ২০২১ সালে স্কুল, শপিংমল, হাসপাতাল, স্টেশন, বাস টার্মিনাস—এইরকম জনবহুল জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছিল ৪৯ হাজার মানুষের। গত বছর ৪৫ হাজার মানুষ মার্কিন দেশে বন্দুকবাজের হামলায় মারা গিয়েছিল। সংবাদসংস্থার তরফে জানা গেছে, আমেরিকার নানান প্রান্তে ২০২৩ সালে এখনও পর্যন্ত ২৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...