Friday, April 3, 2026

বিজেপি বিরোধী জোটের সলতে পাকাতে এবার নবীনের কাছে নীতীশ, তালিকায় হেমন্তও

Date:

Share post:

বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে বেশি কিছুদিন হল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বৈঠকেই সেই সমন্বয়র বার্তা দেয়া হয়। এরপর সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করেছেন নীতীশ। এবার চলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েকের (Nabin Pattanayek) সঙ্গে দেখা করতে। ৯ তারিখ ভুবনেশ্বরে গিয়ে নবীনের সঙ্গে বৈঠক করবেন পরিকল্পনা বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। এরপর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও ওই দিন দেখা করতে পারেন নীতীশ।

৯ তারিখ বেলা ১২টায় নবীন-নীতীশ বৈঠকের কথা রয়েছে। আধঘণ্টা বৈঠকের সূচি রয়েছে। ওই দিনই রাঁচি গিয়ে হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করার কথা বিহারের মুখ্যমন্ত্রীর। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বর গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করেন।

বেশ কয়েকদিন ধরেই অ-বিজেপি বিশেষ করে আঞ্চলিক দলগুলিকে একজোট করার কাজে নেমেছেন নীতীশ কুমার। সেই পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেন এসপি নেতা অখিলেশ যাদব, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে। নীতীশের মতে, বিজেপিকে হারাতে হলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে বিজেপি বিরোধী ভোটকে এক বাক্সে আনতে হবে। জেডিইউ সূত্রে খবর, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন নীতীশ। এই নতুন Grand Alliance-এ একজন আহ্বায়ক ও একজন চেয়ারপার্সন থাকবেন। আহ্বায়ককেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে বলে সূত্রের খবর। জুন মাসেই এই GA-র কথা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...