Saturday, April 4, 2026

ডে.ঙ্গি মোকাবেলায় বিশেষ নজর রাজ্য স্বাস্থ্য দফতরের!

Date:

Share post:

সামনেই বর্ষা (Monsoon) তাই মশাবাহিত রোগ রুখতে আগেভাগেই একগুচ্ছ পদক্ষেপ করেছে নবান্ন (Nabanna)। বিভিন্ন সূত্র মারফত পাওয়া তথ্য বলছে এই বছরে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রাজ্যের ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যাটা কিছুটা হলেও অস্বস্তিতে রাখছে চিকিৎসক তথা বিশেষজ্ঞদের। ২০২৩- এর ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত এ রাজ্যে ৮৩ জন ডেঙ্গি এবং ৩৬৫ জন ম্যালেরিয়ায় (Malaria) আক্রান্ত হয়েছেন বলে খবর। এই অবস্থায় বিভিন্ন সরকারি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।

রাজ্যের স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক রিপোর্টে মশাবাহিত রোগের প্রকোপের ক্ষেত্রে বেশ কিছু জেলা যেমন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বসিরহাট, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুরের নাম উল্লেখ করা হয়েছে। রাজ্যের ১০৬টি সরকারি হাসপাতাল এবং বিভিন্ন পুরসভার ২৫০টি জায়গায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত বছরের পরিসংখ্যান বলছে কলকাতা শহরে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হওয়ায় এ বছর বর্ষার আগে থেকে ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। পুরসভা সূত্রে খবর কোথাও যাতে জল জমা অবস্থায় না থাকে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বেশি সংখ্যায় গাপ্পি মাছ ছাড়ার প্রস্তুতিও চলছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...