Sunday, June 14, 2026

মুর্শিদাবাদে অধীরকে তীব্র আক্র.মণ! লোকসভায় ৪০, তৃণমূলের জয়ের টা.র্গেট বেঁধে দিলেন অভিষেক

Date:

Share post:

মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ। লোকসভায় ৪০ আসনে জয়। মুর্শিদাবাদের ৩টি কেন্দ্রের সব কটাতেই জয়। রবিবার, হরিহরপাড়ার জনসভা থেকে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এই এখন মুর্শিদাবাদে রয়েছেন তিনি। বিভিন্ন ব্লকে জনসংযোগ যাত্রায় কখনও রোড শো, কখনও পদযাত্রা, কখনও জনসভা বা কর্মিসভা করছেন অভিষেক। সেখানেই তৃণমূলের জয়ের লক্ষ্যমাত্রা বেধে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ছুটির দিন মুর্শিদাবাদের একাধিক জন সংযোগ যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব জায়গাতেই জনজোয়ার। জনসভা থেকে অভিষেক বলেন, “২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টার্গেট ৪০ টি আসন। মুর্শিদাবাদে তিনটির মধ্যে তিনটিতেই জয় চাই।” তাঁর কথায়, মানুষকে বলতে হবে ভোট ভাগাভাগির কারণে আপনারাই বঞ্চিত হচ্ছেন।

এদিন ভগবানগোলার সভায় অভিষেক বলেন, “কেউ বলতে পারবে তৃণমূল কথা রাখেনি? প্রত্যেকটা জায়গায় পরিষেবা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। ২০২১ সালে ২৫টা গ্রাম পঞ্চায়েতে হেরেছিলাম। দেখে নিন সেখানেও রাস্তা হচ্ছে। আর নরেন্দ্র মোদি সরকার বাংলায় হেরে গিয়ে বাংলার টাকা বন্ধ করে দিয়েছে। মানুষকে একজোট করতে হবে। কোনও বিভ্রান্তিতে পা দেবেন না। আমরা কথা দিয়ে কথা রাখি। চোখে দেখে ভোট দিন। যতদিন মা মাটি মানুষের সরকার আছে ততদিন বাংলায় NRC হবে না।“

এরপরেই কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Chowdhury) তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁকে বিজেপির বি-টিম বলে আক্রমণ অভিষেকের। “দশকের পর দশক কংগ্রেসকে উজাড় করে দিয়েছে মুর্শিদাবাদ। বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রীকে অধীর চৌধুরী একটিও চিঠি লিখেছেন দেখাতে পারলে রাজনীতি ছাড়ব”, চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, সাংসদ অধীর চৌধুরীর নামে কখন কিছু বলেন না মোদি-শাহরা। বহরমপুরের কংগ্রেস সাংসদও গত পাঁচ বছরে কখনও বাংলার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি।

তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, কংগ্রেস যখন হিমাচলে জিতল, তখন পেট্রোলের দাম কমেনি। বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরা ডুবি হওয়ার পরে পেট্রোল-ডিজেল, গ্যাসের দাম কমাতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। কারণ, তলায় তলায় কংগ্রেস-বিজেপি আঁতাঁত রয়েছে। সেই কারণেই, এই মূল্য বৃদ্ধি ইস্যুতে একদিনও রাস্তায় নামেনি কংগ্রেস।


 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...