Sunday, June 14, 2026

লখনৌকে ৫৬ রানে হারাল গুজরাত, দুরন্ত ইনিংস ঋদ্বিমান-শুভমনের

Date:

Share post:

রবিবার আইপিএল-এর প্রথম ম‍্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। এদিন দাদা ক্রুনাল পান্ডিয়ার লখনৌকে ৫৬ রানে হারাল ভাই হার্দিক পান্ডিয়ার গুজরাত। সৌজন্যে ঋদ্বিমান সাহা, শুভমন গিলের ঝড়ো ব‍্যাটিং। এবং বল হাতে মোহিত শর্মার বল হাতে চার উইকেট।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন লখনৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রান করে গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। ৪৩ বলে ৮১ রান করেন তিনি। ৯৪ রানে অপরাজিত শুভমন। ২৫ রান করেন হার্দিক পান্ডিয়া। ২১ রানে অপরাজিত মিলার। লখন‍ৌ-এর হয়ে একটি করে উইকেট নেন মোশিন খান এবং আভেশ খান।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় লখনৌ-এর ইনিংস। লখনৌ-এর হয়ে লড়াই করেন ডিকক। ৭০ রান করেন তিনি। মায়ার্স করেন ৪৮ রান। স্টোইনিস করেন ৪ রান। গুজরাতের হয় চার উইকেট নেন মহিত শর্মা। একটি করে উইকেট নেন  মহম্মদ শামি, রশিদ খান এবং নুর আহমেদ।

আরও পড়ুন:ঝড়ো ইনিংস ঋদ্ধির, মন কেড়েছে বিরাটের

 

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...